Dhaka ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানা প্লাজা দুর্নীতি মামলা: ফের যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ আদালতের বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মক্কা জোটে নতুন দেশ যোগ দিতে পারবে, তবে থাকছে শর্ত বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট

জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে, মোছা যাবে না: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 195

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, উল্টো তাদের নেতা ও দলের নাম জনগণ মুছে দিয়েছে। জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে, মোছা যাবে না।

রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

এ সময় সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সংস্কার নিয়ে দু’বছর আগেই বিএনপি ৩১ দফা দিয়েছে। তাই খোড়া যুক্তি চলবে না, যে সংস্কার আগে তারপর নির্বাচন। নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তি পায় না।

দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে, প্রশাসনে যে আমলারা আছে, তারা আবার আগের কাজ শুরু করে দিয়েছে। সেদিকে নজর দিন। যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করা ততই সম্ভব হবে।

আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে, মোছা যাবে না: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫