Dhaka ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রানা প্লাজা দুর্নীতি মামলা: ফের যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ আদালতের বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী নিলামের আড়ালে ১২ কোটি টাকার গাড়ি, কাস্টমসের হাতে আটক অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মক্কা জোটে নতুন দেশ যোগ দিতে পারবে, তবে থাকছে শর্ত বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয় : হাইকোর্ট

আবার আসছে শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 136

পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হয়েছে। দেশের অনেক অঞ্চলেই স্বাভাবিক শীতের দেখা মেলেনি মাঘের শুরুর তিন দিন। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়েও চার-পাঁচ ডিগ্রি বেশি। তবে আজ শনিবার মাঘের চতুর্থ দিনে এসে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।

তবে আগামী দুই দিন রবি ও সোমবার শীত বেশি বাড়তে পারে। এই দুই দিনে অন্তত এক থেকে দুই ডিগ্রি করে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল শুক্রবার রাতে বলেন, ‘রবিবার থেকে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

২০ জানুয়ারি শীত আরো বাড়তে পারে। এদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। ২৩ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।

এরপর আবার ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে পারে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দেশের কিছু অঞ্চলজুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে এবং তা দুই-তিন দিন অব্যাহত থাকলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নামলে তখন সেই পরিস্থিতিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে আখ্যায়িত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবার আসছে শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস

প্রকাশের সময় : ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫