মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

চিকিৎসকের ভুলে শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 176

রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের বিরুদ্ধে চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ উঠেছে। বিষয়টি পরিবারের সদস্যদের চোখে পড়লে কর্তব্যরত চিকিৎসককে জানালে দুঃখ প্রকাশ করে ফের চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে আসেন ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে, অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।

শিশুটির মা বলেন, অপারেশন থিয়েটারের বাইরে আমি আর আমার স্বামী অপেক্ষায় ছিলাম। বাবুকে যখন ওখান বের করলো, তখন জ্ঞান ফিরবে ফিরবে এমন এমন ভাব ছিল। তার একটু পরে ওর বাবা কোলে নিয়ে বলতেছে, ওর তো ডান চোখে অপারেশন করে ফেলছে কিন্তু বাম চোখ অপারেশন করার কথা ছিল।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে শিশুটির বাবা বলেন, আজকে আমাদের পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটে গেলো। এটা যদি বড় কোনো ধরণের অপারেশন হতো তাহলে আমরা হয়তো এখন মাত্র দেড় বয়সী রোগীকে নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দৌড়াদৌড়ি করতে হতো। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে তখন আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। অপরাধী যেই হোক না কেনো অভিযোগ পেলে কোনো ধরণের ছাড় দেয়া হবে না।

তবে এ ঘটনায় অভিযুক্ত হাসপাতালটির প্রধান নির্বাহী জানান, ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চিকিৎসকের ভুলে শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন!

প্রকাশের সময় : ০১:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫