Dhaka ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী ঢামেকে ভর্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 161

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে সকাল সোয়া ৭টার দিকে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী চান মিয়া জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার কারণে কামাল আহমেদ মজুমদারকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ঢাকা-১৫ আসনের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী ঢামেকে ভর্তি

প্রকাশের সময় : ১২:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫