Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ, দাবি মমতার মন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 134

বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন,‌ ‌‘সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না। আমাদের সীমানায় যদি আমরা কাঁটাতারের বেড়া দিলে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না।’

শনিবার কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে এই অভিযোগ করেন শোভন দেব। তিনি চট্টোপাধ্যায় রাজ্যটির ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে তার মনে হয়। তার দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নীরবতা পালন করে ভারতের সরকার দেশের মানুষের মনের মধ্যে আঘাত সৃষ্টি করছে। বিশেষকরে পশ্চিমবঙ্গের মানুষের মনে আঘাত আসছে।

উল্লেখ্য, আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন।

এর আগে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখে বিএসএফ।

সূত্র : এশিয়া নেট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ, দাবি মমতার মন্ত্রীর

প্রকাশের সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫