Dhaka ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ঢাকায় তিন মাসে ৮১০ ছিনতাইকারী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 158

গত তিন মাসে (অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

রাজধানীতে ছিনতাই বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাই রোধে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, ক্রিমিনাল ডাটাবেজ পর্যালোচনা করে বিভিন্ন ছিনতাই চক্রের নাম শনাক্ত করে অভিযান চলমান। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সোর্সের মাধ্যমে অপারেশন পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ।

ছিনতাই গ্রেফতারের পরিসংখ্যান তুলে ধরে ডিবির এই কর্মকর্তা বলেন, গত অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বর মাসে ১৪৮ জন এবং ডিসেম্বর মাসে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ছিনতাই রোধে পুলিশের কার্যক্রম চলমান। আশা করি, গ্রেফতারদের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাবো।

এ সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, রমনা জোনের ডিসি মাসুদ আলম উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় তিন মাসে ৮১০ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের সময় : ০১:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫