Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন কী করেছিলেন মেজর নিদাল হাসান? কেন ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই

চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 136

কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেছেন।

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃ তদন্তসহ তিন দাবি করছেন তারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দেড়টার দিকে তারা শাহবাগে যাত্রা করে। শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় দাঙ্গা পুলিশের সদস্যদের শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এদিকে, বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা। তাই সব কারাবন্দির মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি তুলেছেন তারা।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা। বক্তারা বলেন, কেরানীগঞ্জ কোর্ট বসার কথা ছিল, পরে শুনেছি আলিয়া মাদ্রাসার মাঠে বসবে। কিন্তু আজকে এখন পর্যন্ত কোথায়ও কোর্ট বসেনি। আইনজীবীদেরও কিছু জানানো হয়নি। যাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে বক্তারা বলেন, দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের।

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের সঙ্গে সংহতি জানান বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’

প্রকাশের সময় : ০৩:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫