Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাতে পঙ্গু হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিস যাওয়া আগেই নির্বাপণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 176

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই সেই আগুন নির্বাপন করেছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ১৮ মিনিটে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত নিটোরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, হাসপাতালের ১২ তলা ভবনের ৫ তলার আইসিইউ কেবিনের বাইরে বৈদ্যুতিক ক্যাবল থেকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তারা পৌঁছানোর আগেই সাধারণ মানুষ আগুন নির্বাপণ করে।

তিনি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক র্শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে পঙ্গু হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিস যাওয়া আগেই নির্বাপণ

প্রকাশের সময় : ০৮:৩৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫