মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 131

রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ১০টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

এর আগে তিনি জানান, সকাল ৯টা ১৭ মিনিটের দিকে মানিকগঞ্জ হাউসে দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাতের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে একে একে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়। ভবনটির দোতলায় একটি ল’ চেম্বার রয়েছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের সময় : ১২:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫