বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

কলেজছাত্র তানভীর হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 342

 রাজবাড়ীর কলেজছাত্র তানভীর হত্যা মামলার প্রধান আসামি সবুজ বেপারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হরিরামপুর পদ্মার চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবুজ রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার শহিদ বেপারীর ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় সবুজের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে চরভদ্রাসন থানার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তানভীর হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

গত ১২ নভেম্বর তারিখে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩ নং ওয়ার্ড এলাকায় একদল দুর্বৃত্ত নৃশংসভাবে কুপিয়ে কলেজছাত্র তানভীন শেখকে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের মামা আলম শেখ বাদী হয়ে সবুজ বেপারীকে প্রধান আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। তানভীর একই গ্রামের বাবর আলী শেখের ছেলে ও রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কলেজছাত্র তানভীর হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫