Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান

রাজধানীতে ঘন কুয়াশা, জেঁকে বসেছে শীত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 192

চলতি শীত মৌসুমে সারাদেশের পাশাপাশি রাজধানীতেও শীতের প্রকোপ বেড়েছে। ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে ঘন কুয়াশা। সকাল ১১টার পরও নগরীর কিছু স্থানে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। পুরো রাজধানীতে জেঁকে বসেছে শীত।

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। তবে আজকের পরিস্থিতি অন্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশকি ৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, বুধবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। অন্যদিকে ঘন কুয়াশার কারণে শীত বেশি দেখা যাচ্ছে। আগামীকালও একই অবস্থা থাকতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে ঘন কুয়াশা, জেঁকে বসেছে শীত

প্রকাশের সময় : ১১:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫