বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

রেস্তোঁরা ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 159

  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের সংমিশ্রণ করায় রাজবাড়ী শহরের ‘কাচ্চি বাড়ী’ নামে একটি রেস্তোঁরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় রেস্তোঁরা ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় তাকে কঠোরভাবে সতর্ক করা হয়। একই সাথে রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানেস ক্রেতা ও বিক্রেতাদের কাছে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেস্তোঁরা ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৫:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪