Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন কী করেছিলেন মেজর নিদাল হাসান? কেন ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ

অজ্ঞান পার্টির খপ্পরে উপ-সচিব দিলীপ কুমার, ঢামেকে ভর্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 191

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫) ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত তিনটার দিকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

তেজগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকাহরী মধু এ বিষয়ে জানান, আমরা টহল ডিউটিতে ছিলাম। হামজা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে করে চিটাগাং থেকে ঢাকায় ফেরার পথে অজ্ঞত কোনো এক ব্যক্তি তাকে কিছু খাইয়ে অচেতন করে। ওই বাসের সুপারভাইজার পারভেজ আমাদের জানালে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তাকে সেখানে ভর্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, তিনি বেড়ানোর জন্য গিয়েছিলেন। উনার বাসা মিরপুর টোলারবাগ এলাকায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অজ্ঞান পার্টির খপ্পরে উপ-সচিব দিলীপ কুমার, ঢামেকে ভর্তি

প্রকাশের সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪