বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার
ঝুঁকি নিয়ে পারাপার

১৮ বছরেও চালু হয়নি পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ফেরিঘাট

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 325

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এবং পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ফেরিঘাট দীর্ঘ ১৮ বছর ধরে বন্ধ হয়ে আছে। বার বার আশ্বাস দিয়েও শুরু হয়নি ফেরি চলাচল। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছেন এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী।

সরেজমিন ঘুরে জানা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সংলগ্ন পানগুচি নদীতে সন্ন্যাসী-কলারন ফেরি ঘাটটি ২০০৬ সালের ৪ আগস্ট চালু হয়। চালুর এক বছর পর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে কলারন প্রান্তের ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর প্রায় ১৮ বছর কেটে গেলেও চালু করা হয়নি বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা-পিরোজপুর রুটের ইন্দুরকানীর এই ফেরি ঘাটটি।

ফলে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এই রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। দু’পাড়ের যাত্রী উঠানামার ঘাটটিও রয়েছে জরাজীর্ণ। জনগণ এ ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝুঁকি নিয়ে পারাপার

১৮ বছরেও চালু হয়নি পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ফেরিঘাট

প্রকাশের সময় : ০৩:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪