Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন কী করেছিলেন মেজর নিদাল হাসান? কেন ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ

গালিগালাজের প্রতিবাদ, কোমর থেকে পিস্তল বের করে গুলি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 148

রাজধানীর ভাটারায় বুড়িতলা বাজারে দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন রাজিব (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেকে আহত রাকিবের ভাই রিপন জানান, তার ভাই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তাদের বাসা ভাটারার খিলবাড়ির টেক বুড়িতলা বাজার এলাকায়। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাত এক যুবক রাকিবকে অকথ্য ভাষায় গালাগাল করে। তখন তার ভাই প্রতিবাদ করতে গেলে কোমর থেকে পিস্তল বের করে বুকের ডান পাশে গুলি করে ওই ব্যক্তি। এতে তার ভাই মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে এনে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, ভাটারা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢামেকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন- তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গালিগালাজের প্রতিবাদ, কোমর থেকে পিস্তল বের করে গুলি

প্রকাশের সময় : ১২:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪