মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 267

রাজধানীর মোহাম্মদপুরে এক বাস মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদাবর থানার অন্তর্গত শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. স্বপন। তিনি মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিক। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নিহত স্বপনের বাসটির চালক সোহেল একটি চাকা বিক্রি করে দেন। এ নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে কুপিয়ে জখম করেন সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপন নামের একজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪