Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্স সেনানিবাসের ভেতর দিয়ে চলাচলের পরামর্শ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 156

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের যানজট এড়াতে বিদেশগামী যাত্রী এবং অ্যাম্বুলেন্সকে জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপলক্ষে শনিবার (ডিসেম্বর ২১) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানযাত্রী বহনকারী যানবাহন এবং অ্যাম্বুলেন্স জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরের দিকে গমন করতে পারবেন।

ইকোস অব রেভল্যুশন কনসার্টের গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল কোনো পারিশ্রমিকও নেবেন না। এছাড়া টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থাও কোনো টাকা নেবে না। বিক্রীত টিকিটের পুরো টাকা জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্স সেনানিবাসের ভেতর দিয়ে চলাচলের পরামর্শ

প্রকাশের সময় : ০৬:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪