Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

জামিনে মুক্তি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 136

জামিনে মুক্তি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু। বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি রাজবাড়ী কারাগার থেকে মুক্তি লাভ করেন। তিনি রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আলমগীর শেখ। গত ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। পরদিন তাকে রাজবাড়ীর আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সুমন হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা কারাগারের জেলার হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ আসার পাশাপাশি নি¤œ আদালত থেকেও ছাড়পত্র আসে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামিনে মুক্তি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র

প্রকাশের সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪