মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

তিন ঘণ্টার চেষ্টায় রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে, সাতজনকে উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 185

প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট। সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দুপুর ২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ার বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২ টা ২ মিনিটে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আমরা মোট ৭ জনকে উদ্ধার করেছি। কোনো নিহত নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, আগুন নিচতলা থেকে লেগে ওপরে ছড়িয়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন ঘণ্টার চেষ্টায় রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে, সাতজনকে উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪