Dhaka ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিফাতকে ছেড়ে দেন, ভালোয় ভালোয় ছেড়ে দেন: শফিকুর রহমান কবি ও গীতিকার মোহিনী চৌধুরীর জন্মদিন আজ চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু রাজবাড়ীতে সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে : অর্থমন্ত্রী

মসজিদের মাইকে আসে ব্যাংকে ডাকাত পড়ার খবর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 123

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। তাদের আটক করতে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রাখে।

স্থানীয় মসজিদের মাইকে ব্যাংকের ওই শাখায় ডাকাত পড়ার খবর খবর দেওয়া হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে ব্যাংকের গেটে তালা দিয়ে ডাকাতদের অবরুদ্ধ করে রাখে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মসজিদের মাইকে আসে ব্যাংকে ডাকাত পড়ার খবর

প্রকাশের সময় : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪