Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

কক্সবাজারে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 133

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ, তার স্ত্রী শারমিন এবং শিশু সন্তান। নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, আজ সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এক শিশুকে চট্টগ্রামে নেওয়ার পথে তারও মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্বজনরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্প ট্রাক) ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও পরে আরও একজন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হন দুজন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুই জব্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

প্রকাশের সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪