Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় বন্দুক ও ১৩টি ককটেলসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 174

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে বুধবার ভোরে দেশিয় তৈরি একটি বন্দুক ও ১৩টি ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। তারা হলো একই গ্রামের অনাথ আলী শেখের ছেলে কাজল শেখ ও মোস্তফা মন্ডলের ছেলে রানা আহমেদ।

পাংশা থানা সূত্র জানায়, সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী শেখের বসতবাড়িতে কতিপয় সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক কাজল স্বীকার করে তার কাছে দেশিয় তৈরি বন্দুক আছে। পরে তার শয়ন কক্ষ থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। একই সাথে অপর আটক রানার কাছ থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এব্যাপারে মামলা হয়েছে। তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বন্দুক ও ১৩টি ককটেলসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৪:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪