Dhaka ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 103

 ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রীবাহী একটি বাসের চাপায় জাহাঙ্গীর মোল্লা নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জাহাঙ্গির মোল্লা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ভ্যানের চালকসহ পাঁচ যাত্রী ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি। তবে বাসটি দৌলতদিয়া থেকে ফরিদপুরের দিকে গেছে। শনাক্তের চেষ্টা চলছে এবং আহত দুজন ফরিদপুরে চিকিৎসাধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময় : ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪