বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 156

 গোয়ালন্দ-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে মঙ্গলবার ভোরে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তার নাম কাবিল শেখ। সে পাবনার আমিনপুর থানা এলাকার সাগরকান্দি গ্রামের আকছেদ আলীর ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, ভোর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা চলছে- এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। সেখানে গিয়ে মহাসড়কের উপর আড়াআড়ি ভাবে একটি গাছ পড়ে থাকতে দেখেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সে ডাকাতির চেষ্টার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা হয়েছে। আসামি কাবিলকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪