Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হলো সিএমএইচে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 111

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।

এ সময় জরুরিভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও হাবিব উন নবী খান সোহেল তার সঙ্গে রয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্মৃতিসৌধে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হলো সিএমএইচে

প্রকাশের সময় : ১২:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪