বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

‘হায় মুজিব’ মাতম তুলে ভাইরাল হওয়া সেই আ. লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 149

২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিল সমাবেশে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলে ভাইরাল হওয়া হাজী ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ।

হাজী মো. ইকবাল (৬৩) নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি।

রবিবার (১৫ ডিসেম্বর) বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, হাজী ইকবালের বিরুদ্ধে নগরীর বন্দর ও ইপিজেডসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলারও প্রধান আসামি তিনি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী মো. ইকবালকে ভোরে গ্রেফতার করা হয়েছে। বন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে বন্দর থানায় দুটি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘হায় মুজিব’ মাতম তুলে ভাইরাল হওয়া সেই আ. লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪