Dhaka ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আজাদ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 131

 মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন সাংবাদিক আবুল কালাম আজাদ । আবুল কালাম পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি। শুক্রবার বিকেলে সার্ক কালচার কাউন্সিলের আয়োজনে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। আরো উপস্থিত ছিলেন সার্ক কালচার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ আর কে রিপন,সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আজাদ

প্রকাশের সময় : ০৫:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪