Dhaka ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ ১২ লাখ রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু

আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 131

আজ শনিবারও বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। ২৮১ দূষণ স্কোর নিয়ে এই শহরের বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে। শুক্রবারও ২৩৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ঢাকা।

শনিবার ওই সময় তালিকার দ্বিতীয় নম্বরে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির দূষণ স্কোর ২১৬। অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে ছিল উগান্ডার শহর কামপালা। এই শহরটির দূষণ স্কোর ছিল ১৯১। অর্থাৎ ওই সময় সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।

এরপর মঙ্গোলিয়ার উলানবাটর ছিল চতুর্থ নম্বরে। সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় ছিল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

প্রকাশের সময় : ১০:৩৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪