বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

কালুখালীতে রসুন ক্ষেতে কৃষকের মরদেহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 212

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার একটি রসুন ক্ষেত থেকে সোমবার গভীর রাতে কদম আলী শেখ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করছে কালুখালী থানার পুলিশ। তিনি একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

কদম আলী শেখের ছেলে আবজাল শেখ জানান, সোমবার বিকেল চারটার দিকে তার বাবা সবজি বিক্রি করতে হরিণবাড়িয়া হাটে যান। রাত ১০টা পেরিয়ে গেলেও তার বাবা ফিরে না আসায় তারা খুঁজতে বের হন। গভীর রাতে রসুন ক্ষেতে তার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ধারণা শত্রæতাবশত তার বাবাকে কেউ হত্যা করেছে।

কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে তারা খবর পান রসুন ক্ষেতে এক কৃষকের মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্নদেখা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে কদম আলীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। আপাততঃ একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে রসুন ক্ষেতে কৃষকের মরদেহ

প্রকাশের সময় : ০৮:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪