বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবার দেওয়া হলো পেঁয়াজ বীজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 152

 প্রণোদনা কর্মসূচির আওতায় গত নভেম্বর মাসে বিতরণ করা পেঁয়াজ বীজ অঙ্কুরোদগম না হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আবারও নতুন করে বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার আটশ কৃষকের মাঝে এই উন্নতমানের পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।  জেলা প্রশাসক বলেন, জেলার চার হাজার কৃষকের মাঝে বিএডিসির সরবরাহকৃত পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছিল। কিন্তু সেগুলোর অঙ্কুরোদগম হয়নি। দ্রæত সময়ে কৃষকদের জন্য উন্নত মানের বীজ সরবরাহ করা হয়েছে। আশা করি, এবার চাষীদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। জেলার ৩ হাজার ৭২৫ জন কৃষক এই উন্নত জাতের পেঁয়াজ পাবে। দুই এক দিনের মধ্যেই অন্য উপজেলার কৃষকদের এই বীজ দেয়া হবে।”

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান প্রমুখ।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাজবাড়ী জেলার চার হাজার কৃষকের মাঝে বিএডিসির সরবরাহ করা পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। কিন্তু তিন সপ্তাহ পার হলেও সেগুলোর অঙ্কুরোদগম না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি তদন্ত করে বীজের গুণগত মানে সমস্যা থাকার প্রমাণ পায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবার দেওয়া হলো পেঁয়াজ বীজ

প্রকাশের সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪