Dhaka ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ইপিজেডে কার্টন কারখানায় আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 112

চট্টগ্রামের সিইপিজেডের ভিতরে একটি কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও নৌ-বাহিনীর দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যাযনি।

শনিবার সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক এমডি আবদুল মালেক বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিকভাবে নগরীর ইপিজেড, কেইপিজেড, বন্দর ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুুরি নেভাতে কাজ চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের ধোঁয়ায় একজন ব্যক্তি সামান্য অসুস্থ হয়েছিল। পরে মাথায় পানি দেয়ার পর তিনি সুস্থ হয়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। নির্বাপন কাজ শেষ হলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।’

বেপজার নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কি পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে তা কাল বসে জানা যাবে। ফ্যাক্টরী কার্টন তৈরি করে। কার্টন তৈরির কাগজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যে ফ্লোরে আগুন লেগেছে, সেখানে শ্রমিক ছিল না। যার কারণে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চট্টগ্রাম ইপিজেডে কার্টন কারখানায় আগুন

প্রকাশের সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪