Dhaka ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাত কলেজের দুই বর্ষের স্থগিত পরীক্ষার সময়সূচি ফের পরিবর্তন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 122

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের দুই বর্ষের স্থগিত হওয়া দুটি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ফের পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুনসূচি অনুযায়ী ২০২৩ সালের স্নাতক ৪র্থ বর্ষের স্থগিত একটি পরীক্ষা ২০২৫ সালের ২ ফেব্রুয়ারির পরিবর্তে চলতি বছরের ২৬ ডিসেম্বর এবং আরেকটি পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারির পরিবর্তে চলতি বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের স্নাতক ১ম বর্ষের পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারির বদলে চলতি বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের অনার্স ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষার সময়সূচিতে ফের পরিবর্তন করা হলো। সে অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক ৪র্থ বর্ষের ২টি স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৬ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের স্নাতক ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো পরীক্ষা দুপুর সাড়ে বারোটায় শুরু হবে। তবে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি জরুরি উল্লেখ করে পরীক্ষার কেন্দ্রে প্রত্যেক শ্রেণিকক্ষে পরীক্ষার্থীদের অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়েছে।

এর আগে, গত ২ ডিসেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২৫ এবং ২৭ নভেম্বরের ২০২৩ সালের স্নাতক ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষা নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছিল। সেখানে ২০২৩ সালের ৪র্থ বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সালের ১ম বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা কলেজ অধ্যক্ষ এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে সময় পরিবর্তন করে কাছাকাছি সময় দেওয়ার আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে নতুন করে আবার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। এসময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল। যে কারণে পরবর্তী সময়ে দুটি বর্ষের দুটি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাত কলেজের দুই বর্ষের স্থগিত পরীক্ষার সময়সূচি ফের পরিবর্তন

প্রকাশের সময় : ০২:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪