Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয় হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল হওয়া লোকটি কে?

ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে: ছাত্র অধিকার পরিষদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / 143

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ‘বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে লাশ আগ্রাসন বাদে কিছু দেয়নি।’

‘ভারতের জনগণ একতাবদ্ধ হতে পারবে না। তারা বিভিন্নভাবে বিভক্ত। কিন্তু বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ আছে, আমরা কাউকে ভয় পাই না। ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ভারতে বাংলাদেশের হাইকমিশনের ওপর যে হামলা করা হয়েছে তার মাধ্যমে বিজেপি একটি নগ্ন ইতিহাস সৃষ্টি করেছে।’

ভারতের শান্তিকাকমী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভারতের শান্তিকামী মানুষকে আহ্বান করবো তারা যেন এসব আগ্রাসনের বিরূদ্ধে ব্যবস্থা নেন। যারা ধর্মীয় সম্প্রীতি চান তারা ষড়যন্ত্র রুখে দিন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে: ছাত্র অধিকার পরিষদ

প্রকাশের সময় : ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪