গোয়ালন্দে আয়েশা আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজ উদ্বোধন
- প্রকাশের সময় : ০৬:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / 310
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার হামিদ মৃধার হাট সংলগ্ন আয়েশা আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল এগারোটায় দৌলতদিয়া হামিদ মৃধা হাট সংলগ্ন স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত রায়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। আরও উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি আওয়াল আনোয়ার, বিদ্যালয়ের উপদেষ্টা আলী নেওয়াজ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ আব্দুল হামিদ মৃধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল ইসলাম ফারাবী,বিদ্যালয়ের পরিচালক এস এম হাবিব, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সাংবাদিক আক্তারুজ্জামান মৃধা, সাংবাদিক সিরাজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষক মোতালেব, গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের শিক্ষক রমেশ কুমার,এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন জামিল হোসেন।

























