Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

গুম কমিশনের সুপারিশে কাউকে বরখাস্ত করা হয়নি: প্রেস উইং

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 118

গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনীর কাউকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বরাত দিয়ে প্রেস উইং জানায়, বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি বলে তিনি জানিয়েছেন।

কমিশন প্রধান বলেন, আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে- এমন তথ্য মিথ্যা। এটি একটি ভুয়া খবর।

টেলিভিশন চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুম কমিশনের সুপারিশে কাউকে বরখাস্ত করা হয়নি: প্রেস উইং

প্রকাশের সময় : ০৮:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪