Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না: মান্না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 129

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না। তাই অন্তর্বর্তী সরকারের আগে ক্ষুধা নিরসনে কাজ করা উচিত।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর নতুন বাজার এলাকায় নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের জনসভায় এমন মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, সবার মুখে আজ দেশ বদলের আকাঙ্ক্ষা। মানুষ সংস্কারও চায়, ভোটও চায়। তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না। তাই সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা।

তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে নয় কোটি মানুষ দরিদ্র। এরমধ্যে ছয় কোটি মানুষের কোনো আয়ের মাধ্যমই নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে দরিদ্র ব্যক্তিকে মাসে এক হাজার টাকা করে দেয়া হবে। এক পরিবারে চারজন থাকলে চার হাজার টাকা দেয়া হবে।

মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, সরকারের কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না। কিন্তু সরকার যত কথা বলবে, ততই ভালো কাজ হবে। এ সময় যতটুকু সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো রাজি, ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্য কাজ করেননি। তিনি ক্ষমতা ছেড়ে দেয়ার মানুষ ছিলেন না। যখন মানুষকে গুলি করে আন্দোলন দমানো যাবে না বলে সেনাবাহিনী জানিয়েছে, তখন জান নিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বিদেশিরা তাকে টাকা ধারও দেয়নি, তবে ড. ইউনূসকে আট বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। যে বিদেশিরা শেখ হাসিনার সময় টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল, তারা ড. ইউনূস আসার পর আবারও টাকা পাঠাতে শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না: মান্না

প্রকাশের সময় : ১০:৫১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪