বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

তানভীর হত্যার আসামি জিসানকে ঢাকা থেকে গ্রেপ্তার \ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / 140

রাজবাড়ী শহরের বিনোদপুরে সংঘটিত কলেজছাত্র তানভীর শেখ হত্যার অন্যতম আসামি জাহিদুল ইসলাম জিসানকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত একটি গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। জিসান রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের নুরু শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, তানভীর হত্যার এজাহারভুক্ত ২ নং আসামি জিসান। হত্যাকান্ডের পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছে। রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ যৌথভাবে তৎপরতা চালায়। তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে জিসানের অবস্থান নিশ্চিত হওয়ার পর রোববার রাত ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে রাজবাড়ী সদর উপজেলার মৌলভীঘাট এলাকার একটি কবরস্থানের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
গত ১২ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩ নং ওয়ার্ড এলাকায় একদল দুর্বৃত্ত কলেজছাত্র তানভীর শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন বুধবার নিহতের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই দিন পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তানভীর হত্যার আসামি জিসানকে ঢাকা থেকে গ্রেপ্তার \ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪