গুরুত্বপূর্ণ সংবাদ:
আলীপুর ইউপি চেয়ারম্যানের বাবার মৃত্যু

আতিয়ার রহমান
- প্রকাশের সময় : ০৬:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / 152

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিকির বাবা মোঃ দারোগ আলী সেখ রবিবার দুপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার বড় ভাই রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রাত ৮ টা ৩০ মিনিটের সময় জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
Tag :






















