বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

 ২ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / 137

 রাজবাড়ীতে দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি মহির সরদারকে ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার সকালে রাজবাড়ী শহরের ১ নং রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীকোল গ্রামের হাবিবুর সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, দুটি জিআর মামলায় মহির সরদার আদালতের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বিক্রির ৫৩ হাজার ৭শ টাকা জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

 ২ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪