বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

কালুখালীতে ২ পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / 164

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলকান্দ্রা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ পাঁচজন আহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালিকাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার জুলু, তার সহোদর ভাই খায়রুজ্জামান কুসুম, মইনুদ্দিন আহমেদ, মালা বেগম ও চায়না বেগম। তাদের সবার বাড়ি একই গ্রামে। এদের মধ্যে গুরুতর আহত ইউপি মেম্বার আব্দুল জব্বার ও তার ভাই খায়রুজ্জামান কুসুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল জব্বারের জমির উপর দিয়ে পানির পাইপ বসানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, আব্দুল জব্বারে জমির উপর দিয়ে পানি নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছেন। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ২ পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৫

প্রকাশের সময় : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪