বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা শোভাযাত্রা 

আক্তারুজ্জামান মৃধা,  গোয়ালন্দ 
  • প্রকাশের সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / 184

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের (খৈয়াম গ্রুপের) আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকাল তিনটায় গোয়ালন্দ বাজারের শহীদ মহিউদ্দিন  আনসার ক্লাব প্রাঙ্গণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক সুলতান নুর ইসলাম মুন্নুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির নেতা মনজুরুল আলম দুলাল, নঈম আনসারী, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আলম বকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রেজাউল করিম মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার মাহমুদ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ৫ আগস্ট দেশের ছাত্র-জনতার অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময় দেশকে সাড়ে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে এবং দেশের সামরিকবাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এমনি এক সময় ৭ নভেম্বর পালন করতে যাচ্ছি যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল।

সভায় বক্তারা আগামীদিনে বিএনপির দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর সাংগঠনিক কার্যক্রম কে বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা শোভাযাত্রা 

প্রকাশের সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪