বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / 387

 জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার দাবিতে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ডা. আবুল হোসেন কলেজ গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে সংগঠনের সভাপতি শাহ মো রশিদ কামালের সভাপতিত্বে বক্তৃতা করেন ডা. আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাউসার হামিদ, প্রভাষক মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সময়ের দুর্নীতির শে^তপত্র প্রকাশের সিদ্ধান্ত, জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনের সিদ্ধান্তসহ জাতীয় বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্য এএসএম আমানুল্লাহ রাতদিন পরিশ্রম করে চলেছেন। ঠিক এ সময়ে একটি কুচক্রি মহল তার কাজকে বাধাগ্রস্ত করার জন্য হত্যার হুমকি দিচ্ছে। এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০২:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪