বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

রাজবাড়ী আদালতের জিপির নিয়োগ বহাল রাখার দাবিতে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 169

রাজবাড়ী আদালতে নবনিযুক্ত জিপি অ্যড. স্বপন কুমার সোমের নিয়োগ বহাল রাখার দাবিতে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা বার এর ৭০ জন আইনজীবী স্মাক্ষরিত ম্মারকলিপি রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নবনিযুক্ত জিপি অ্যড. স্বপন কুমার সোম একজন সৎ আইনজীবী হিসেবে সুনামের সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আদালতের প্রতি তার পেশাগত নৈতিক দায় ও দায়িত্ব সম্পর্কে তিনি যথেষ্টই সচেতন। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের পেশাগত রাজনীতির সাথে বরাবর নিরপেক্ষভাবে আইনজীবীদের স্বার্থে জড়িত ছিলেন এবং আছেন। তিনি ছাত্রজীবনের শুরুতে জাসদ রাজনীতি করেছিলেন সত্য। তবে, তারপর আর কোনো রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন না। তার জিপি পদে নিয়োগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহলের বিরোধীতা খুবই বিস্ময়ের।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যড. স্বপন কুমার সোম, অ্যড. রফিকুল ইসলাম, অ্যড. বিজন কুমার বোস, অ্যড. মারুফ আল হাসান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী আদালতের জিপির নিয়োগ বহাল রাখার দাবিতে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি

প্রকাশের সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪