বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

শহীদ গনির বাড়িতে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 344

 বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত আব্দুল গনির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামে আব্দুল গনির বাড়িতে গিয়ে স্ত্রী লাকি আক্তার ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাতকে সমবেদনা জানান ও তাদের নতুন পোশাক উপহার দেন। জাহিদুল ইসলাম মিঞা গত ৩ নভেম্বর রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তাদের আশ^াস দেন খুব দ্রæতই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অনুদানের তিন লাখ টাকা প্রদান করা হবে। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম, সহকারী কমিশনার নাহিদ আহমেদ, অঙ্কন পাল প্রমুখ।

আব্দুল গনি রাজধানী ঢাকার গুলশান এলাকায় সিক্সসিজন আবাসিক হোটেলে চাকরি করতেন। গত ১৯ জুলাই সকালে ঢাকার বাড্ডা থেকে কর্মস্থলে যাওয়ার সময় গুলিতে নিহত হন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০ বছর বয়সী ছেলে আলামিন ঢাকার একটি আবাসিক হোটেলে শেফের কাজ শিখছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহীদ গনির বাড়িতে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪