Dhaka ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস রুট পরিবর্তন সিদ্ধান্তের প্রতিবাদে পাংশায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার\
  • প্রকাশের সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / 134

  খুলনা-ঢাকা ভায়া রাজবাড়ী রুট পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে পাংশায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার পাংশা হেল্পলাইন ও রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে পাংশা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালীন খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পাংশায় পৌঁছালে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ট্রেনের সামনে অবস্থান করে। এ সময় ট্রেনটির ১৫ মিনিটের যাত্রা বিরতি করানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পাংশা প্রেসক্লাবের আহŸায়ক এম,এ জিন্নাহ, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, যুবদল নেতা দেলোয়ার সরদার, জেলা ছাত্রদলের নেতা সজীব রাজা, খলিলুর রহমান প্রমুখ। মানববন্ধনে কলেজ ছাত্রদল নেতা আমিরুল ইসলাম,পাংশা হেল্পলাইনের সভাপতি  সাম্পান মাহমুদ, ছাত্র নেতা শিমুসহস্থানীয় গনমাধ্যমকর্মী ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। বক্তারা এই রুটের ট্রেন প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অবিলম্বে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে নয়তো এই রুটে নতুন ট্রেন চালু না করা হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস রুট পরিবর্তন সিদ্ধান্তের প্রতিবাদে পাংশায় মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪