বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 168

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। তারা হলো রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের ইউনুছ বিশ^াসের ছেলে হামিদুল ইসলাম, একই গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে মোকলেছুর রহমান, খোর্দমেগচামী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিবুল ইসলাম এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামের আব্দুল হাই কাজীর ছেলে নুরুল ইসলাম।

রাজবাড়ী ডিবি সূত্র জানায়, বালিয়াকান্দি উপজেলার সালখি গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে জোবায়ের পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেন। হামিদুল ইসলাম বিষয়টি জানতে পেরে চাকরি প্রার্থী জোবায়েরকে ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ^াস দেয়। গত ২৬ অক্টোবর তারিখে রাজবাড়ী পুলিশ লাইনসের সামনে থেকে হামিদুল ও মোকলেছ চাকরির খরচের কথা বলে জোবায়েরের কাছ থেকে দুই হাজার টাকা নেয়। পরে জোবায়ের বিষয়টি তার বাবা ওয়াজেদ আলীকে জানায়। ওয়াজেদ আলীর বিষয়টি সন্দেহ হলে তিনি রাজবাড়ীর ডিবি পুলিশকে ঘটনাটি খুলে বলেন। রাজবাড়ীর ডিবি পুলিশ বিষয়টি আমলে নিয়ে প্রতারণার সাথে জড়িতদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব জানান, এব্যাপারে ওয়াজেদ আলী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। আসামিদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০৫:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪