বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / 139

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি গোলাম মাহবুব রব্বানীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বাড়ি গোয়ালন্দ পৌর এলাকায়। গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি তিনি।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামের বাসিন্দা কলেজছাত্র জিসান খান বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর তারিখে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট বেলা সাড়ে ১২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কোটা আন্দোলনের শ্লোগান দিচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। হামলায় অন্ততঃ ২০ জন আহত হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪