গুরুত্বপূর্ণ সংবাদ:
টিআরএফ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / 196

টিম রাজবাড়ী ফাউন্ডেশনের আয়োজনে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মিনি স্টেডিয়ামে টিআরএফ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সিআরসেভেন ক্লাব টাইব্রেকারে ৫-৩ গোলে কিংস স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস। এসময় সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক এসএম কামরুজ্জামান, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, কলেজ শিক্ষক আব্দুর রব সুমন, আলমগীর হোসেন, টিম রাজবাড়ীর সদস্য আজাদ বিপ্লব, সুমন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করে।
Tag :






















