বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

ইঁদুর মারার ফাঁদে নিজেই প্রাণ হারালেন কৃষক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / 132

ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ পেতে নিজেই প্রাণ হারিয়েছেন মোতালেব সরদার (৭২) নামে এক কৃষক। সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোতালেব সরদারের বাড়ির পেছনে রয়েছে ধানক্ষেত। ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে খোলা তার টানা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ওই ফাঁদে রাতে বিদু্যুৎ সংযোগ দিয়ে সকালে তা বিচ্ছিন্ন করে রাখতেন। রোববার রাতে বিদ্যুৎ সংযোগ দিলেও সোমবার সকালে তা বিচ্ছিন্ন করতে ভুলে যান মোতালেব সরদার। সোমবার সকালে মোতালেব সরদার ধানক্ষেতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পর মোতালেব সরদার বাড়িতে না ফেরায় তার ছেলে সোহান ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইঁদুর মারার ফাঁদে নিজেই প্রাণ হারালেন কৃষক

প্রকাশের সময় : ০৯:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪