বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

ভোক্তার অভিযানে ২ প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / 302

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা বুধবার রাজবাড়ী সদর উপজেলা এলাকার দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে।

জানা গেছে, যথাযথভাবে পণ্য কেনাবেচা না করায় সদর উপজেলার বাগমারা এলাকার মেসার্স রানা পোল্ট্রি ফার্মকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় শহরের রেল গেট এলাকার রশিদ হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোক্তার অভিযানে ২ প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের সময় : ০৫:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪